1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেফতার

  • প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১০.২৯ পিএম
  • ৭৬৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক অপহরণ করে পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে ইউসুব পাটোয়ারী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মধ্য রসুলপুর (৪ নং গলি), মোল্লা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার ইউসুব পাটোয়ারী (২৩) শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন কাচিকাটা এলাকার বটতলার বাসিন্দা বারেক পাটোয়ারীর ছেলে। শনিবার রাতে র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি তুহিন রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ০৮/১২/২০২২ তারিখে ভিকটিমকে আসামী তার নিজ বসতবাড়ীতে নিয়ে যায়। আসামী তার পরিবারের সদস্যদের সহায়তায় ভিকটিমকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।পরে আসামী ও তার পরিবারের সদস্যরা কৌশলে ভিকটিমকে নিয়ে শরীয়তপুর কোর্টে আসে। গ্রেফতারকৃত আসামী তার সহযোগী অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমের নিকট হতে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেই এবং আসামী নিজেও স্বাক্ষর করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের মা বাদি হয়ে গত বছরের ২০ আগষ্ট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইঃ আদালতে হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।পরে আদালতের আদেশক্রমে শিবচর থানায় মামলাটি রুজু হয়। শিবচর থানা পুলিশের নিকট থেকে আসামী গ্রেফতারের অনুরোধপত্র পেয়ে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প এবং র‌্যাব-১০, সদর কোম্পানী, কেরানীগঞ্জ, ঢাকা এর একটি বিশেষ যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আরো জানান  এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!