1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে জমাজমির দ্বন্ধে বাড়ি ঘরে হামলা, ভাংচুর নারীসহ আহত ৭

  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০, ১১.৫২ এএম
  • ১৩৩৫ জন সংবাদটি পড়েছেন।

আতিকুর রহমান আজাদ,কালকিনি করেসপন্ডেন্টঃ

পূর্ব শত্রুতার জেরে মাদারীপুরের কালকিনির পাংগাশীয়া গ্রামের মোঃ আলাউদ্দিন বেপারী নামে এক অসহায় কৃষকের ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষ। এতে  নারীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে কালকিনি সরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয় জনগন। গত কাল মঙ্গলবার সন্ধ্যায় এ হামলার, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এঘটনায় কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানাগেছে,কালকিনি পৌরসভা এলাকার পাংগাশীয়া গ্রামের মোঃ আলাউদ্দিন বেপারীর সঙ্গে একই এলাকার মোঃ আলামিন বেপারী,টিটু বেপারীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে মোঃআলামিন বেপারীর নেতৃত্বে টিটু বেপারী,শাকিব বেপারী,সজিব বেপারীসহ ১০/১২ জন মিলে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে আলাউদ্দিন বেপারীর বসতঘরে কুপিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তাদের বাঁধা দিলে আদম বেপারী,কাদের বেপারী,তানজিলা বেগম,হাকিমন নেছাসহ ৭ জন আহত হয়।
এ হামলার ঘটনায় কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
এব্যাপারে ভুক্তভোগী মোঃ আলাউদ্দিন বেপারী বলেন,আমরা অত্র এলাকার হতদরিদ্র কৃষক পরিবার।মাঝে মধ্যেই ওদের হাতে মারধর খেতে হয়। বিনা কারনে গতকাল ইফতারীর সময় আলামিন বেপারী তার লোকজন নিয়ে আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় আমার বিবাহিত মেয়েকে শ্লীলতাহানি চেষ্টা করে এবং ওর গলায় থাকা স্বর্নের চেইন ও এনজিও থেকে লোন আনা ৫০ হাজার টাকা ঘর হইতে টেরাং ভাংগিয়া নিয়ে যায়।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত আলামিন বেপারীকে এলাকায় পাওয়া যায়নি। তবে আলামিনের মা খাদিজা বেগম বলেন, ওদের সাথে জমাজমি নিয়ে দন্দ চলে আসছে, কিন্তু কোন হামলার ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে কালকিনি থানা ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, জায়গা জমি নিয়ে ওদের বিরোধে মারামারির ঘটনা ঘটে দুই পক্ষই হাসপাতালে ভর্তি রয়েছে এবং এ ঘটনায় আকলিমা বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তকরে জরুরী ব্যবস্তা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!