1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

শিবচরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক ও হেলপার নিহত

  • প্রকাশিত : সোমবার, ১ মে, ২০২৩, ৭.৫৫ এএম
  • ১০০৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে বসির হাওলাদার (৩৫) নামে ট্রাক চালক ও সুজন (২৫) নামে এক হেলপারসহ দুইজন নিহত হয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৪ টার দিকে এক্সপ্রেস ওয়ের শিবচরের মাদবরেরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বসির হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার মৃত্যু রশিদ হাওলাদারের ছেলে ও সুজন যশোর জেলার কোতোয়ালি থানার বেখুটিয়া স্বজলপুর এলাকার মো: মিজানের ছেলে।শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী সকাল ৭ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাঙ্গি বাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি মেরামত করতে ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এবং অপর ট্রাকের চালকের সহকারী সুজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন,’খবর পেয়ে আমরা দূর্ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন । বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। নিহতদের লাশ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!