1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

হিন্দুরা ভোট না দিলে আ.লীগ ক্ষমতায় আসতে পারবে না: মাদারীপু‌রে হিন্দু নেতৃবৃন্দ

  • প্রকাশিত : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬.০৫ পিএম
  • ৭২১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের গণ-সংযোগ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ বিটু বলেছেন, হিন্দুরা ভোট না দিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই আমাদের সকল কথা আওয়ামী লীগ সরকারকে শুনতে হবে।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে মাদারীপুর ডাসার উপজেলার ধামুসা এলাকায় সংগঠনটির দ্বি বার্ষিক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে হিন্দুরা বেশি ত্যাগ করেছে। এদেশ সৃষ্টিতে হিন্দুদের ইনভেস্ট বেশি, তাই দেশের প্রতি আমাদের দরদও বেশি, আমাদের অধিকারও বেশি। কেউ বলতে পারবে না স্বাধীনতার যুদ্ধে কোন হিন্দু লোক রাজাকার ছিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বাসুদেব ধর তার বক্তব্যে বলেন, বিএনপি’র আমলে যেভাবে আমাদের উপর সাম্প্রদায়িক হামলা হতো, এখনো সেই হামলার হার একই রয়েছে। সবচেয়ে বড় কথা হল মুক্তিযুদ্ধের সরকার, আমাদের সরকার ক্ষমতায় আসার পরেও আমাদের উপর হামলা হচ্ছে। আমাদের জায়গা জমি এমনকি মন্দিরের জায়গা জমিও জোর করে দখল করা হচ্ছে, হিন্দু বোনদের জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে। অথচ এই সময়ে এই হামলা হওয়ার কথা নয়। তাই এই অপশক্তিকে রুখতে আমাদের ঐক্যের কোনো বিকল্প নেই।

এসময় তিনি আক্ষেপ করে বলেন, বঙ্গবন্ধু আমাদের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান আমরা রাখতে পারিনি। সেই সংবিধান এখন সাম্প্রদায়িকতার দখলে। যুদ্ধের পর বঙ্গবন্ধু বাংলাদেশের যে সংবিধান দিয়েছিল সেই সংবিধান পরবর্তীতে তার পাশে জায়গা দখল করেছে জিয়াউর রহমান আর এরশাদ। আমরা আওয়ামী লীগের কাছে দাবী করি আমাদের বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে দিন। আমরা ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই।
এই সম‌য়ে মাদারীপু‌র পূজা উদযাপন প‌রিষ‌দের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্ব‌জিত বৈদ‌্য না‌দিম ব‌লেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বছর। তাই নির্বাচনের সময় হিন্দু‌দের উপ‌রে নানা ধর‌নের হুম‌কি আ‌সে। তাই আমা‌দের ঐক‌্যবদ্ধ ভা‌বে থাক‌তে হ‌বে। সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ঐক‌্যবদ্ধ থাকার কোন বিকল্প নাই।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার সভাপতি বিভূতি ভূষণ বাড়ৈ। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক হরিচাঁদ মন্ডল সুমন, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, সহ-দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপ‌তি প্রাণ‌তোষ মন্ডলসহ অন‌্যরা।
সম্মেলন শেষে বিভূতি ভূষণ বাড়ৈকে সভাপতি ও অর্জুন নাগকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডাসার উপজেলার ২ বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!