1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রাজৈরে সড়ক দূর্ঘটনার ভাগ্নে নিহত,মামা আহত

  • প্রকাশিত : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২, ১২.৪৩ পিএম
  • ৮০২ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে হিরু শেখ (৩৫) নিহত হয়েছে। এসময় তার মামা আলমগীর শেখ আহত হয়।

নিহত হিরু শেখ উপজেলার টেকেরহাট ঘোষালকান্দি গ্রামের মৃত ফজলু শেখের ছেলে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে মাদারীপুর সদর থেকে টেকেরহাট আসছিলো মামা আলমগীর ও ভাইগ্না হিরু। পথিমধ্যে বরিশালগামী একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক হিরুকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানেই রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি গোলাম রসুল জানান, পিকআপটি আটক করা হয়েছে।নিহতের পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!