1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

পদ্মা সেতু দেখতে এসে মাইক্রোবাস উল্টে বৃদ্ধ নিহত

  • প্রকাশিত : শনিবার, ২ জুলাই, ২০২২, ৬.১২ পিএম
  • ৯০৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে আব্দুল হক মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (২ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা অংশের প্রায় দেড়শ মিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের চাগাইয়া গ্রামের বাসিন্দা।পদ্মা দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক এ তথ্য নিশ্চিত করেন।

মাইক্রোবাসের যাত্রী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন,শনিবার ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ফরিদপুরের ভাঙ্গা এলাকা দেখতে যান। পরে ভাঙ্গা থেকে বাড়ি ফেরার পথে পদ্মা সেতুর জাজিরা অংশের এক্সপ্রেসওয়েতে কুয়াকাটা থেকে আসা একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। সড়কে মাইক্রোবাস উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। আহত হন অন্তত ১৫ জন।

তিনি আরো বলেন, নিহত আব্দুল হক মোল্লা মাইক্রোবাসের আরোহী ছিলেন। বাস ধাক্কা দিলে তিনি মাইক্রোবাসের ভেতর চাপা পড়েন। তিনি গাড়ির ভেতরেই মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস থানায় আনা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!