1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ২৯ মে, ২০২২, ১.০২ পিএম
  • ৭৫৭ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে বজ্রপাতে জাহাঙ্গীর হোসেন(৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় সোবহান (৫০) নামে আরো এক কৃষক
আহত হয়েছেন।

রোববার(২৯ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামে ও আহত সোবহানও একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদারীপুরে কয়েকজন শ্রমিক দীর্ঘদিন যাবত এলাকার কৃষি জমিতে শ্রমিক হিসেবে কাজ করে ন। রবিবার সাড়ে ১০ টার দিকে বৃষ্টির মধ্যে হোসেনাবাদ গ্রামের পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও সোবহান খালাসী। এসময় বজ্রপাত নিপতিত হলে জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন সোবহান খালাসী (৪৫) নামের আরেক শ্রমিক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!