1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যু; বাড়ি লকডাউন

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২০, ৯.৩৬ এএম
  • ১২৮১ জন সংবাদটি পড়েছেন।

আবির হাসান পারভেজ, কালকিনি করেসপন্ডেন্টঃ:

মাদারীপুরের কালকিনিতে করোনার উপসর্গ জ্বর, কাশি-শ্বাসকষ্ট নিয়ে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার গভীর রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে উপজেলার রমজানপুর এলাকার চর আইড়কান্দি গ্রামের দুবাই প্রবাসীর স্ত্রী। তবে করোনা সন্দেহে ওই বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে। আজ শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

হাসপাতাল ও এলাকা সুত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় ওই প্রবাসির স্ত্রী জ্বর, কাশি-শ্বাসকষ্ট নিয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে সে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলবিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, ওই প্রবাসীর স্ত্রীর কিছুদিন আগে টিউমারের অপারেশন হওয়াসহ সে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ নাসিরউদ্দিন মৃধা বলেন, করোনা সন্দেহে নিহতের বাড়ি তাৎক্ষণিকভাবেই লকডাউন করে দেয়ে হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!