1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার

পদ্মা সেতুর নিচ থেকে নিখোঁজের ২৬ দিন পর উদ্ধার হলো স্কুল শিক্ষক আলমগীরের লাশ।

  • প্রকাশিত : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৮.২৪ পিএম
  • ৯৬১ জন সংবাদটি পড়েছেন।

ফরিদপুর শহর থেকে গত মাসের (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনার ২৬ দিন পর নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের (৪১) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে শরীয়তপুরের জাজিরার পদ্মা সেতুর ৫ নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী।
পরে, জানাজানি হলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ।

এদিকে, ওই শিক্ষকের লাশ উদ্ধারের খবরে ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ও আলমগীরের পরিবার ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, শিক্ষক আলমগীর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।

প্রসঙ্গত, ফরিদপুর শহর থেকে গত মাসের (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!