1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে সম্পত্তির লোভে বাবাকে পাগল বানিয়ে পাবনা পাঠালো সন্তানরা।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ৮.৩৬ পিএম
  • ৯১৫ জন সংবাদটি পড়েছেন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (১৪) সেপ্টেম্বর ভিডিওটি ভাইরাল হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় ঘরের দরজা-জানালা বন্ধ করে ৬০ উর্দ্ধো এক বৃদ্ধতে রশি ও কাপড় দিয়ে বেঁধে ফেলছেন কয়েকজন যুবক ও এক নারী।

 

প্রতিনিধি রাজৈরঃ

মাদারীপুরে সম্পত্তি হাতিয়ে নিতে স্ত্রী, পুত্র ও কন্যার যোগসাজশে খলিল শেখ (৬০) নামে এক ব্যক্তিকে পাগল সাজিয়ে হাত-পা বেধে মানসিক হাসপাতালে ভর্তির অভিযোগ পাওয়া গেছে।এছাড়া ভুক্তভোগী ব্যক্তিকে হাত পা বেধে ঘরের মধ্যে আটকে রেখে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।  এতে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামে এ ঘটনা ঘটে।  মঙ্গলবার (১৪) সেপ্টেম্বর ভিডিওটি ভাইরাল হয়।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় ঘরের দরজা-জানালা বন্ধ করে ৬০ উর্দ্ধো এক বৃদ্ধতে রশি ও কাপড় দিয়ে বেঁধে ফেলছেন কয়েকজন যুবক ও এক নারী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মো. খলিল শেখ স্ত্রী হায়তুন বেগম, দুই ছেলে নাজমুল শেখ ও আসিব শেখ এবং দুই মেয়ে রাবেয়া আক্তার ও মাহমুদা আক্তারকে নিয়ে বৌলগ্রাম এলাকায় বসবাস করেন। বিভিন্ন কারণে স্ত্রী, ছেলে ও মেয়েদের উপর ক্ষিপ্ত খলিল তার সম্পত্তি আপন ভাইকে লিখে দিতে পারে-এমন আশঙ্কায় বাড়ির সবাই মিলে খলিল শেখকে শুক্রবার জুম্মা নামাজের সময় ঘরের মধ্যে একটি রুমে আটকে রেখেন।  একই সঙ্গে তারা খলিল শেখকে পাগল সাজিয়ে হাত-পা বেঁধে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।  এরপর থেকে খলিল শেখের আর কোনো সন্ধান মেলেনি।

নির্যাতনের শিকার খলিলের ভাই তারা মিয়া শেখ বলেন, ‘আমার ভাই পাগল না।  আমার ভাইর স্ত্রী, ছেলে ও মেয়েরা তাকে পাগল সাজিয়ে হাত-পা বেধে কোথায় যেন নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাচ্ছি না।  আমি আমার ভাইকে ফিরে পেতে চাই।  স্থানীয় অনেক বাসিন্দার সঙ্গে আমার কথা হয়েছে।  তারা আমার ভাইকে সুস্থ দাবী করেছেন।’

অভিযোগ অস্বীকার করে খলিল শেখের স্ত্রী হায়াতুন বেগম বলেন, ‘আমার স্বামী পাগল, সে প্রায়ই বাড়ি-ঘর ভাংচুর করে।  তাই তাকে বেধে প্রথমে ফরিদপুর এবং পরে পাবনার সুরমা মেন্টাল ক্লিনিকে ভর্তি করেছি। ’

মারধরের অভিযোগ অস্বীকার করেছে খলিল মিয়ার মেয়ে মাহামুদা। তার দাবি, মানসিকভাবে অসুস্থা থাকায় তার বাবাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক জানান, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পায়নি।  অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!