1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে মোবাইল কিনে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা।

  • প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১, ৯.১০ পিএম
  • ৭৬১ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনিঃ

মাদারীপুরের কালকিনিতে মোবাইল ফোন কিনে না দেয়ায় পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে সাবিকুন্নাহার জেবিন-(১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানা পুলিশ ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করে।

সে উপজেলার রমজানপুর ইউনিয়নের চরপালরদী গ্রামের মোঃ খোকন হাওলাদারের মেয়ে ও বরিশালের গৌরনদী বালিকা স্কুল এ্যান্ড কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, সাবিকুন্নাহার জেবিন কিছুদিন আগে তার বাবা-মার কাছে একটি মোবাইল ফোন কিনে দেয়ার জন্য বায়না ধরেন। কিন্তু কিছুদিন পার হলেও তাকে তার বাবা-মা তাকে মোবাইল কিনে দেন নাই। জেবিন প্রতিদিনের মত মঙ্গলবার দিবাগত রাতে খানা খেয়ে তার রুমে একাই বিছানায় শুয়ে পরেন। কিন্তু রাত ১২টার দিকে তার বাবা খোকন হাওলাদার প্রকৃতির ডাঁকে সাঁরা দিতে উঠে দেখেন তার মেয়ে জেবিন রুমের ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করেন। মেয়ের লাশ ঝুলন্ত অবস্থায় দেখে তার বাবা-মা ডাক-চিৎকার দেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।পরে আজ সকালে খবর পেয়ে কালকিনি থানার উপ পরিদর্শক (এস আই) কাঞ্চন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্ধার করেন।

নিহতের মা মুক্তা বেগম বলেন, মেয়েটি একটি মোবাইল কিনে দিতে বলেন। আমরা সেই মোবাইল কিনে দেইনি। তাই মনে হয় অভিমান করে আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, “আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছি”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!