1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে বন্যপ্রাণী তক্ষকসহ আটক ১

  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৫.৪৯ পিএম
  • ১০২৪ জন সংবাদটি পড়েছেন।
প্রতিনিধি রাজৈরঃ

মাদারীপুরের রাজৈর থেকে বন্যপ্রাণী তক্ষকসহ আকরাম শিকদার(৬২) নামের এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।

শনিবার (৭ আগষ্ট) সকালে  রাজৈর  উপজেলার  আমলদস্তার গ্রামস্থ আলমদস্তার শিকদার বাড়ী জামে মসজিদের দক্ষিন পাশে ঢাকা টু বরিশাল মহাসড়কের উপর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা একটি তক্ষক, ০১টি মোবাইল এবং ০২টি সীমকার্ড উদ্ধার করা হয়।

শনিবার বিকেলে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আটক আকরাম শিকদার ওই এলাকার  ওয়াজেদ শিকদারের ছেল।

র‍্যাব জানায়, আটক আকরাম শিকদার সংঘবদ্ধ তক্ষক পাচারকারী দলের সক্রিয় সদস্য। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক পাচার করে আসছেনসে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে বিরল প্রজাতির সরীসৃপ প্রাণী তক্ষক সহ বিভিন্ন মুল্যবান বস্তু সংগ্রহ করিয়া অবৈধ উপায়ে লাভবানের উদ্দেশ্যে অবৈধভাবে দেশের বাহিরে পাচার করিয়া আসিতেছে।আজ সকালে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী চোরাচালান চক্রের সদস্য।দুপুরে  আসামীদেরকে ও উদ্ধারকৃত আলামতসহ জেলার রাজৈর থানায় হস্তান্তর করা প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!