1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

কালকিনিতে দেয়াল চাপায় নির্মাণ শ্রমিক নিহত।

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১, ৫.০০ পিএম
  • ৭৫০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি কালকিনিঃ

মাদারীপুরের কালকিনিতে দেয়ালের চাপা পড়ে মোঃ সিদ্দীক চোকদার (৪২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন।।

শুক্রবার (৯ জুলাই)দুপুর দুইটার দিকে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে একটি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দীক চোকদার একই ইউনিয়নের উত্তর ছয়গাও গ্রামের করিম চোকদারের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বাঁশগাড়ী ইউনিয়নের খাসেরহাট বাজারে দীর্ঘদিন যাবত একটি পরিত্যক্ত টিনের মসজিদ ভেঙ্গে এলাকাবাসী খাসেরহাট নূরানি মাদ্রাসায় ও এতিম খানা নামের একটি ভবন নির্মান কাজ শুরু করেন। দুপুরে সেই মসজিদের কাজ করার সময় হঠাৎ দেয়াল ধসে তার শরীরের ওপর পড়লে ঘটনাস্থলেই সে মারা যান। এসময় ইলিয়াস নামের অন্য একজন শ্রমিক আহত হন।

খবর পেয়ে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ শাহে আলম শিকদার বলেন,’দুপুরে মাদ্রাসা নির্মান কাজ করতে গিয়ে মোঃ সিদ্দীক চোকদার মারা গেছে’

এ ব্যাপারে উপজেলার খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ এমদাদুল হক বলেন,’ খবর পেয়ে ঘটনাস্থলে আমি সঙ্গীয় ফোর্সনিয়ে যাই। তবে নিহতের পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!