1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে ১৬৮ জন গ্রাম পুলিশ পেলো বাইসাইকেল

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ১.৫৬ পিএম
  • ৯৫২ জন সংবাদটি পড়েছেন।

শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৫ জুন) দুপুরে স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরায়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাইসাইকেল বিতরণ করা হয়।

শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম।

জানা যায়, শিবচর উপজেলার ১৯ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ১৬৮ জন গ্রাম পুলিশ সদস্যদের মাাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের মাঝে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সাইকেল বিতরণ করেন।

প্রধান অতিথি ড. রহিমা খাতুন বলেন,’গ্রাম পুলিশদের কাজের গতি বৃদ্ধিতে বিনামূল্যে এই বাইসাইকেল দেয়া হয়েছে। এর আগে নিয়মিত যোগাযোগ রক্ষা করার জন্য মোবাইল সিম দেয়া হয়েছে। শীঘ্রই গ্রাম পুলিশদের বিনামূল্যে স্মার্টফোনও দেয়া হবে।’

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি) এম রকিবুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুনসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!