1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ মে, ২০২১, ১০.১৬ পিএম
  • ৬৯৮ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তাকে হেনস্তারা প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের লেকেরপাড়ের শহীদ কানন চত্ত্বরে এই কর্মসূচী পালন করা হয়। প্রথম আলো বন্ধুসভা মাদারীপুর-এর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।

এ সময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবী জানান। পাশাপাশি তাকে হেনস্তার ঘটনায় জড়িতের আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার মাদারীপুরের সভাপতি সোহেল রানা, এটিএননিউজ-এর মাদারীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম খান, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক আরাফাত হাসানসহ অনেকেই।

সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রনালয়ে যান দৈনিক প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলাম। পরে অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে কয়েক ঘন্টা তাকে একটি কক্ষে আটকে রাখা হয়। তার বিরুদ্ধে ওই অভিযোগে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাতে প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রনালয়। পরে মঙ্গলবার সকালে পুলিশ ঢাকার চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ জসিমের আদালতে রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!