1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মসজিদের ইফতার খেতে গিয়ে ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন শিবচরের শিশু জোনায়েদ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মে, ২০২১, ৯.২১ পিএম
  • ১৯৮৮ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ, সিঃ ষ্টাফ করেসপন্ডেন্টঃ

 

মাদারীপুরের শিবচরে সড়ক পারাপারের সময় ভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোনায়েদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেল সাড়ে ৬ টার দিকে উপজেলার বন্দরখোলা ইউনিয়নের চৈতা মোল্লার কান্দি গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোনায়েদ ওই এলাকার ইউনুস বেপারীর ছেলে

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জোনায়েদ এর বাড়ির সামনে মসজিদে মুসুল্লিরা ইফতার করছিলেন। এসময় জোনায়েদ ইফতারি খাওয়ার উদ্দেশ্য বাড়ির সামনের রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিল।হঠাৎ মাদবরেরচর হাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির একটি ভ্যান জোনায়েদ উপর দিয়ে চাপা দিলে গুরুতর আহত হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এসময় ঘাতক ভ্যানটির চালক সন্নাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লা কান্দি গ্রামের আবু বক্কর কে আটক করে এলাকাবাসী।

পরে শিবচর থানার পুলিশের উপ পরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!