1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে  করোনায় আক্রান্ত প্রায় ২ হাজার।মৃত্যু ২৪-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৪.১৪ পিএম
  • ৯৮১ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে  নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯ শত ৮১ জন।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত  ২৪ ঘন্টায়   ১৮৪ জন  ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।এসব নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ৩১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে মাদারীপুর  সদর উপজেলায় ২৫ জন,কালকিনি উপজেলায়  ১ জন,রাজৈর উপজেলায় ১ জন ও শিবচর  উপজেলায়  ৪ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫৩৫৮ টি।এর মধ্য জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯শত ৮১ । আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৭ শত ০১ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্য বিভিন্ন হাসপাতালে ৮ জন ও নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ২ শত ৪৮ জন। আর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।

মাদারীপুর সিভিল সার্জন ডাঃ শফিকুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা ও মাস্ক ব্যবহার করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার হলেও  জনসাধারণের  মধ্য এর অনীহা রয়েছে। সকলকেই এই মনোভাব পরিবর্তন করতে হবে। প্রয়োজন ছাড়া তিনি সকলকে বাহিরে না যেতে অনুরোধ করেন’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!