1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

মাদারীপুরে প্রশাসনের বিধিনিষেধ ভঙ্গ করায় ২১ টি মামলায় ৮৬০০ টাকা জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ১০.৫৩ পিএম
  • ১১১৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে করোনা সংক্রমন রোধে মাস্ক ব্যবহার না করায় ও প্রশাসনের অর্পিত
বিধিনিষেধ ভঙ্গ করায় দায়ে ২১ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৭ এপ্রিল) দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক ও রেকসোনা খাতুনের নেতৃত্ব ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা যায়, সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউন কার্যকর করতে মাদারীপুর জেলা প্রশাসন মাদারীপুর শহরের বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে এবং বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের উপরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় মাস্ক ব্যবহার না করায় ও করোনা ভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ ভঙ্গ করায় দায়ে ২১ টি মামলায় সর্বমোট ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।এসময় প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র ও অসচ্ছল মানুষের মধ্য একশত মাস্ক বিতরণ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল হক বলেন,লকডাউন বাস্তবায়ন করতে জেলা প্রশাসকের নির্দেশক্রমে আমরা কঠোর অবস্থানে রয়েছি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধকল্পে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে আইন অমান্যকারীদের শাস্তি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!