1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে পিকআপ-মটরসাইকেল সংঘর্ষে নিহত ১-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৯.২২ এএম
  • ৬৫৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে পিকআপ-মটরসাইকেল সংঘর্ষে রিফাত (২৫) নামে একজন নিহত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) রাত ১১ টার দিকে মাদারীপুর সদর থানাধীন আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।এছাড়াও আরো দুজন আহত হয়।

নিহত রিফাত(১৮) কুকরাইল এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। আহত আল-আমিন(২০) একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে ও সম্রাট (২০) শহরের হরিকুমারিয়া এলাকার হানিফ হাওলাদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়,রাতে মোটরসাইকেলে মাদারীপুর শহর থেকে তারা তিনজনে বাড়ি ফিরছিলেন।মোটরসাইকেলটি ট্রাকস্ট্যান্ডের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়।আহতদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া এ ঘটনা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনায় একজন মারা গেছে এছাড়া দুজন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ গাড়িটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!