1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে আচরণবিধি ভঙ্গের দায়ে ৬ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১, ৪.৪১ পিএম
  • ১৩৩৯ জন সংবাদটি পড়েছেন।

মাসুদ রানা রবিন:

মাদারীপুর জেলার শিবচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মনোনয়ন পত্র জমা দেওয়ার কারনে ৬ চেয়ারম্যান প্রার্থীকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতাবার(১৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এম. রাকিবুল হাসান এ জরিমানা করেন।

জানা গেছে, আগামী ১১ এপ্রিল উপজেলার ১৩ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধিকে তোয়াক্কা না করে অতিরিক্ত জনসমাগম করে মনোনয়নপত্র জমা দিতে আসেন।এই দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানাকৃতরা হচ্ছেন উপজেলার নিলখী ইউনিয়নের বাবুল খালাশী, বাঁশকান্দি ইউনিয়নের টিএম ফারুক , মাদবরেরচর ইউনিয়নের মিজানুর রহমান ও হারুন অর রশীদ, কুতুবপুর ইউনিয়নের মানোয়ার হোসেন ও দত্তপাড়া ইউনিয়নের মনিরুজ্জামান টুকু।

শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান বলেন,’নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে মোটরসাইকেল বহর নিয়ে তারা নির্বাচনী ফর্ম জমা দিতে আসায় তাদেরকে এ জরিমানা করা হয়েছে’

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরের ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে উপজেলার কাদিরপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!