1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শিবচরে গোয়াল ঘরে আগুন,বসত ঘরসহ গবাদি পশু পুড়ে ছাই-shibcharnews24

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১, ১০.৩৩ এএম
  • ১৩৮৮ জন সংবাদটি পড়েছেন।

দত্তপাড়া ব্যুরোঃ

শিবচরে গোয়াল ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে ২ টি গরু ও ১ টি ছাগলের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ১ টি গরু দগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছে।গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে জানান এলাকাবাসী।

সোমবার (১ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তাজপুর গ্রামে আদেলউদ্দিন জমাদ্দারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দিবাগত ভোররাতের দিকে হঠাৎ করেই আদেলউদ্দিন জমাদ্দারের গোয়াল ঘরে আগুন দেখতে পায় বাড়ির লোকজন।এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোয়ালঘরসহ দুটি ঘর ও বসত ঘরের একটি অংশ পুড়ে যায়। আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় ঘরে বাধা তিনটি গরু ও একটি ছাগল আগুনে পুড়ে যায়। এর মধ্যে একটি গরুর অবস

ক্ষতিগ্রস্থ আদেল উদ্দিন জমাদ্দার জানান,’আগুনে তার কমপক্ষে ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মারা যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্যই হবে আড়াই থেকে তিন লাখ টাকা।’

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক ঘটনার সততা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!