1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচর পৌরসভায় আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে আরো ৫ কাউন্সিলর প্রার্থীর ১৬ হাজার টাকা জরিমানা-shibcharnews24

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৯.৩৪ পিএম
  • ১৪৮১ জন সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট 

শিবচর পৌরসভার নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের অভিযোগে পৌরসভার আরো ৫ কাউন্সিলর প্রার্থীর ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, আজ বিকাল থেকে রাত  ৯ টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীরা নির্বাচনের আচরনবিধি তোয়াক্কা না করে তারা নির্বাচনী এলাকায় সুসজ্জিতভাবে লোকজন নিয়ে রানা করা খাবার পরিবেশন করেন ও নিয়ম না মেনে জনসমাগম করে ভোটারদের বাড়ি গমন করেন।এসময় খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত হয়ে জরিমানা করেন।

এসময় পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী এমদাদ হোসেন শিকদার নিজ বাড়িতে অতিরিক্ত লোকজন জড়ো করে রান্না করা খাবার পরিবেশনের দায়ে ৩ হাজার টাকা,৭ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী নোয়াব বেপারী নিজ বাড়িতে অতিরিক্ত লোকজন জড়ো করে রান্না করা খাবার পরিবেশনের দায়ে ৩ হাজার টাকা হাজার টাকা জরিমানা করেন।এছাড়া ৯ নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গোলাম মোস্তফার এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৩ হাজার টাকা,৯ নং ওয়ার্ড আরো এক প্রার্থী সৈয়দ স্যালোয়ার হোসেনের এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৩ হাজার টাকা ও ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর প্রার্থী রাসেল খানের এক সমর্থকে অতিরিক্ত লোকজন জড়ো করে ভোট চাওয়ার অভিযোগে ৪ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী খানম বলেন” কোন প্রার্থী নির্বাচনে আচরণ ভঙ্গ করতে পারবে না।যারা আচরনবিধি ভঙ্গ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
এবারের পৌরসভার নির্বাচনটি যে ভাবে সুষ্ঠু করা যায় তার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!