1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত-shibcharnews24

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১, ১১.৩৯ পিএম
  • ৯২৯ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্ট

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারী) সন্ধ্যায় কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন সাগর শিকদার (২০), এমদাদ বেপারী (২৩), রশিদ সরদার (৬৫)।
তবে বাকি একজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিন জোনারদন্দী এলাকায় গাছে টানানো স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুর চামচ প্রতিকের পোস্টার ছিঁড়ে ফেলে নৌকার প্রার্থী এসএম হানিফের কর্মীরা। এরই প্রতিবাদ করলে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর ৪জন সমর্থক আহত হয়।

তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।রাত আটটারদিকে আহতদের মধ্যে এমদাদ বেপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে চিকিৎসক।

এসময় হাসপাতালে আহতদের দেখতে গেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী সোহেল রানা মিঠুকে অবরুদ্ধ করে রাখে নৌকার পক্ষের সমর্থকরা।

পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও জেলার গোয়েন্দা পুলিশ গিয়ে মিঠুকে উদ্ধার করে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!