1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

করোনা ভাইরাস মোকাবেলায় মাদারীপুর জেলা প্রশাসনের গন বিজ্ঞপ্তি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৪.৪৫ পিএম
  • ১৩৩৪ জন সংবাদটি পড়েছেন।

বিশ্বে ছড়িয়ে পড়া মরনব্যাধি নোভেল করোনা সংক্রমণ মোকাবেলায় মাদারীপুর জেলা প্রশাসন কর্তৃক এক গনবিজ্ঞপ্তি জারী করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধা পরে মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম এ গনবিজ্ঞপ্তি জারী করেন।

গন বিজ্ঞপ্তিতে সকলের অবগতির জন্য জানানো হয়, সাপ্তাহিক সব হাট (পশুর হাটসহ), আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল, ভ্রাম্যমাণ ফাস্ট ফুড, স্ট্রিট ফুড ও চায়ের দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সব কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

জেলা বা উপজেলা পর্যায়ে খাদ্যদ্রব্যের,
খাদ্য সামগ্রী, ওষুধ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সব দোকানপাট (মাছ-মাংসের দোকানসহ), কাঁচাবাজার, সাধারণ খাবারের হোটেল চিকিৎসা প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে খোলা থাকবে।

এছাড়া সকল ধরনের গনপরিবহন বন্ধ থাকবে।

অসুস্থ, জ্বর,সর্দি,কাশিতে আক্রান্ত কোন ব্যক্তিকে মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানে না যেতে অনুরোধ করা হয়েছে।

বিদেশ থেকে আগত সব প্রবাসীকে অবশ্যই নির্ধারিত ১৪ দিন সঙ্গরোধে থাকতে হবে এবং করোনাভাইরাস সংক্রমণের কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। সংক্রমণব্যাধির বিস্তার ঘটায় এমন কাজ করলে নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!