1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরের বন্যাকবলিত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিশুদ্ধ পানি সরবরাহ।

  • প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২০, ১২.২৩ পিএম
  • ১১২৪ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুরের শিবচরে  বন্যাকবলিত ও দুস্থদের মাঝে  সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের সেনা সদস্যরা বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

বুধবার (২৬ আগষ্ট)  শরীয়তপুরের জাজিরা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সিহানুকের নেতৃত্বে শিবচর উপজেলা পাচ্চর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে  ১৪০ টি বন্যাকবলিত পরিবারের মাঝে প্রায় ৭০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অপারেশ কোভিড শিল্ড এর আওতায় (ইনএইড টু সিভিল পাওয়ার) সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ম বাংলাদেশ ইনফ্রেন্টেটি ব্যাটালিয়ন মাদারীপুর জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় বাহাদুপুর বাজারে ৮ম বীরের সদস্যগন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে প্রায় ৭০০ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

এদিকে করোনাভাইরাইসের প্রকোপ মোকাবেলায় শুরু থেকেই সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জেলার বন্যা কবলিত জনগণের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে সেনা সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় ক্যাপ্টেন সিহানুক বলেন,ভবিষ্যতেও বন্যা কবলিত মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন সহযোগীতা অব্যাহত থাকবে।

এসময় সেনাবাহিনীর কয়েকজন সদস্যসহ পাচ্চর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোলায়মান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!