1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

কালকিনি পৌরসভার মেয়র কোভিড শনাক্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১.৫৫ পিএম
  • ১৩৬১ জন সংবাদটি পড়েছেন।

কালকিনি করেসপন্ডেন্ট, শিবচরনিউজ২৪

মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার (৪০) কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ জুন করোনা পরীক্ষার নমুনা দেন কালকিনি পৌরসভার মেয়র এনায়ের হোসেন হাওলাদার। নমুনা দেওয়ার ৫দিন পরে গতকাল বুধবার রাতে তার করোনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এতে তিনি কোভিড-১৯-এ আক্রান্ত হন। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন।
মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীরা জানায়, ‘করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। পৌরসভার প্রতিটি এলাকায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়েছেন। এমনকি রাতের আধারে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দেওয়ায় প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সংস্পর্শে এসে তিনি করোনায় শনাক্ত হয়েছেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের।
এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘করোনায় পজিটিভ রিপোর্ট আসার আগেই তিনি তার বাসায় আইসোলেশনে থাকেন। আমরা তার বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি বর্তমানে ভালোই আছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!