1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০, ১০.২৮ পিএম
  • ১৩১৬ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর করেসপন্ডেন্টঃ

 

মাদারীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিশাদ হাওলাদার (১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেলে শহরের কুকরাইল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত নিশাদ সদর উপজেলার হাজীরহাওলা এলাকার বাদল হাওলাদারের ছেলে এবং শহরের শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় একটি গাছে আম পাড়তে উঠে নিশাদ। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বিদ্যুতের তারের সাথে স্পর্শ লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে আমগাছের সাথে ঝুলে থাকে। পরে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দিয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিশাদকে উদ্ধার করে। এরপর তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিশাদকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অখিল সরকার বলেন, হাসপাতালে আনার আগেই নিশাদ নামের ওই কিশোর মৃত্যু হয়।’

মাদারীপুর সদর মডেল থানার পরির্দশক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত ওই কিশোরের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!