1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

দত্তপাড়ায় আড়াই ঘন্টা সময় কাটান রাষ্ট্রপতি

  • প্রকাশিত : শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৮.৫৮ এএম
  • ৪৩৭ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর শেষে ঢাকা ফেরার পথে শিবচরের দত্তপাড়া আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।এখানে রাত ৮ টার দিকে তিনি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পৈত্তিক বাড়িতে আসেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সারাদিনই উৎসবমুখোর ছিল দত্তপাড়া এলাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর পিতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদকপ্রাপ্ত মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করেন। এরপর চিফ হুইপের বাড়িতে রাষ্ট্রপতি ও পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানান পরিবারের সদস্যরা।
রাত ১০ টার দিক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইলিয়াস আহমেদ চৌধুরী ডিগ্রি কলেজ ও দৃষ্টিনন্দন মসজিদ পরিদর্শন করেন।

রাত ৮ টা থেকে প্রায় আড়াই ঘন্টা অবস্থান করে রাত সাড়ে ১০ টার দিক রাষ্ট্রপতি সড়কপথে পদ্মা সেতু হয়ে ঢাকা রওনা দেন।

এদিকে রাষ্ট্রপতির আগমন কে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার চাদরের মাঝেও রাষ্ট্রপতি আসার খবরে বেষ্টনীর আশে পাশের এলাকায় ও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা গভীর রাত পর্যন্ত অবস্থান নেয়। নেতা কর্মীদের হাতে ছিল প্লাকার্ড ফেস্টুন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে ছিল সাজ সাজ রব। এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন স্থাপনা সাজে নতুন সাজে। নির্মান করা হয় তোরন।

দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার মতিউর রহমান জানান, ‘রাষ্ট্রপতির শুভেচ্ছা জানাতে আমরা বিকেল থেকে মহাসড়কের দুই পাশে অবস্থান করি।রাত ৮ টার দিকে তিনি আমাদের এলাকায় আসেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দত্তপাড়া এলাকার মানুষ অনেক আনন্দিত।তার আগমনে আমরা গর্বিত।‘

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আনিসুর রহমান বলেন,’রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ র‍্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার ছিল। রাত সাড়ে দশটার দিকে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সার্বক্ষনিক মোতায়েন ছিল পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!