1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

ভাঙ্গায় প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন প্রতারক আটক।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১, ১০.১২ পিএম
  • ১১২৫ জন সংবাদটি পড়েছেন।

ভাঙ্গা থানার পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন,” ঘটনার দিন দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাউলিবেড়া এজেন্ট শাখার ব্যবস্থাপক আমাদের বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানালে আমরা অভিযান পরিচালনা করে তাদের আটক করি।

ভাঙ্গা প্রতিনিধি।

ফরিদপুরের ভাঙ্গা থেকে প্রতারনার মধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানার তারাইল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হচ্ছেন শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া গ্রামের আবুল বাসার মোড়লের ছেলে কামাল মোড়ল (৩৮)। একই এলাকার শফি মোড়ল লিটন মোড়ল (৪০) ও উমেদপুর এলাকার কালু সরদারের ছেলে আলী সরদার (৪৫)

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ভাংগা থানার কাউলীবেড়া বাজারের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এজেন্ট ব্যাংকে ০৩(তিন) জন ব্যক্তি একত্রে ঢুকে তাদের কাছে ৫,২০০ সৌদী রিয়াল আছে এবং তা উক্ত ব্যাংক হতে ভাঙ্গাতে চায়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাউলিবেড়া এজেন্ট শাখার ম্যানেজার রাজী হয়ে যায়। একপর্যায়ে তারা সু-কৌশলে অভিনব প্রতারনা করে সৌদী রিয়াল না দিয়ে খামের ভিতর সৌদী রিয়াল পরিবর্তে বাংলাদেশী মাত্র ৪৫০/-টাকা দিয়ে তার বিনিময়ে ১,১৭,৫০০/-টাকা নিয়ে সেখান থেকে দ্রুত চলে যায়।পরে ব্যাংকের ক্যাশিয়ার প্যাকেটটি খুলে উহার মধ্যে সৌদী রিয়াল এর পরিবর্তে বাংলাদেশী ১০০/-টাকার নোট ০২টি, ৫০/-টাকার নোট ০১টি এবং ১০/-টাকার নোট ২০টি, সর্বমোট ৪৫০/-টাকা দেখতে পায়। পরে ব্যাংকের সিসি ভিডিও পর্যালোচনা করে ভাঙ্গা থানার পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় অফিসার এসআই/আবুল বাসার সংগীয় ফোর্সসহ ভাংগা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী কামাল মোড়ল ও লিটন মোড়লকে ভাংগা থানাধীন তারাইল পেট্রোল পাম্পের সামনে সংযোগ সড়ক হতে গ্রেফতার করেন।পরে । তাদের দখল থেকে প্রতারনার কাজে ব্যবহৃত সৌদী রিয়াল এবং একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক আসামী কামাল মোড়ল ও লিটন মোড়লের তথ্য মতে পলাতক আসামী আলী সরদারকে গত বুধবার ভোর রাতে আটক করা হয়।এসময় তাদের কাছে থেকে আত্মসাৎকৃত ১,১৭,৫০০/-টাকার মধ্যে ৯৫,০০০/-(পঁচানব্বই হাজার) টাকা উদ্ধার করা হয়

পরে এ ঘটনায় কাউলিবেগা ইউনিয়নের চরমুকডুবা গ্রামের মোঃ নুরুল ইসলাম খানের ছেলে মোঃ আশিক খান (২৮) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেন।

ভাঙ্গা থানার পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন,” ঘটনার দিন দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কাউলিবেড়া এজেন্ট শাখার ব্যবস্থাপক আমাদের বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানালে আমরা অভিযান পরিচালনা করে তাদের আটক করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!