1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শিবচর উপজেলা আইসিটি ল্যাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১১.৪৩ পিএম
  • ৫২৮ জন সংবাদটি পড়েছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে শিবচর উপজেলা আইসিটি ল্যাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাদারীপুরের শিবচরে বিশ্ব শান্তির অগ্রদূত মাদার অব হিউম্যানিটি,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আইসিটি অধিদপ্তর, শিবচরের আয়োজনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলার সহকারী প্রোগ্রামার সজীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আইসিটি অধিদপ্তরের প্রোগ্রামার (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম মনির।

এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও তিনি অন্যতম সেরা রাস্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে। রাস্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়ে চলেছেন। দেশের প্রতিটি খাত নিয়ে তার একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা মতো তিনি এগিয়ে চলেছেন।

উপজেলা প্রশাসন আইসিটি ল্যাবের প্রশিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মিলাদ অনুষ্ঠান পরিচালনা করেন ল্যাবের প্রশিক্ষনার্থী মোঃ ইমদাদুল হক। এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!