1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

জাজিরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিবচরের ১ কাঠমিস্ত্রি নিহত ও আহত ২

  • প্রকাশিত : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১, ১০.৪৫ পিএম
  • ৫৪৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি শিবচরঃ

শরীয়তপুর জেলার জাজিরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোস্তফা বেপারী নামে এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছে। এসময় আরিফ মাদবর ও হান্নান মোল্লা আরো দুই কাঠমিস্ত্রি গুরুতর আহত হয়েছে।

রবিবার বিকেলে সাড়ে ৪ টার দিকে জাজিরা থানাধীন বি কে নগর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় মজিবর বানিয়ার মার্কেট নির্মাণের  কাজ করার সময়  এ দুর্ঘটনা ঘটে।

৩৮ বছর বয়সী মোস্তফা বেপারী শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফকির কান্দি গ্রামের আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে।

আহত আরিফ মাদবর(২৫),একই ইউনিয়নের ঘরামি কান্দি গ্রামের ইদ্রিস মাদবরের ছেলে ও, হান্নান মোল্লা(৩২),একই ইউনিয়নের ফকির কান্দি মৃত ইনসান মোড়লের ছেলে।

এলাকাবাসীর বরাদ দিয়ে শিবচর থানা পুলিশ জানায়,বিকেলে জাজিরা থানাধীন বি কে নগর ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় জনৈক মজিবর বানিয়ার মার্কেট নির্মাণের কাঠমিস্ত্রির কাজ করারত অবস্থায় বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় বৈদ্যুতিক শক খেয়ে হাতের আঙ্গুল,পেট ও পিঠ পুড়ে গেলে তাহার সাথে কর্মরত কাঠমিস্ত্রি উভয় ইউপি কাদিরপুর, থানা-শিবচর জেলা মাদারীপুর এবং স্থানীয় লোকজন উদ্ধার করিয়া চিকিৎসার জন্য শিবচর থানাধীন শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার মোস্তফা বেপারীকে মৃত্যু ঘোষণা করেন।

শিবচর থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিরাজ হোসেন জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃতদেহের ময়না তদন্ত করার কাজ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!