1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিমুলিয়া মাঝি কান্দি নৌপথে বিদ্যুতের খুঁটির সাথে ফেরির ধাক্কা

  • প্রকাশিত : সোমবার, ২ মে, ২০২২, ১.০৮ পিএম
  • ৯৫৬ জন সংবাদটি পড়েছেন।

শরিয়তপুর প্রতিনিধি

মুন্সিগঞ্জের শিমুলিয়া ও শরিয়তপুরের মাঝি কান্দি নৌপথে বিদ্যুতের খুঁটির সাথে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে গেছে।তখন আতঙ্ক ছড়িয়ে পরে অন্য যাত্রীদের মাঝে।

রবিবার ( ১ মে)  দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি ফরিদপুর। পদ্মা সেতুর নিকটে নদীর মাঝে  বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সাথে ধাক্কা লাগে ফেরিটির।
এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় অংশ ভেঙে চুর্নবিচুর্ন হয়ে যায়।

স্থানীয় ও যাত্রীরা জানান, ফেরিটি ঘাট ত্যাগ করার কিছুক্ষন পরেই পদ্মার সেতুর পাশে  নদীর মাঝ খানে থাকা  বিদুৎতের খুঁটির সাথে ধাক্কা লাগে। তখন বৃষ্টি হচ্ছিলো, ফেরি কর্তৃপক্ষ কোনও লাইট জালাইনি।আমাদের কোনও সর্তক করেনি। ধাক্কা লেগে যখন ফেরি যখন হেলে পড়তেছে তখন বেশ আতঙ্কে ছিলাম আমরা।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার মাঝিকান্দি ঘাটের ম্যানেজার সালাউদ্দিন আহম্মেদ বলেন, ঝড়ের কারণে বিদ্যুতের খুটির সাথে লেগে গেছে ফেরিটির। ফেরিটি নিরাপদে আছে।তবে
ফেরিটির কোনও ক্ষতি হইছে কিনা জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, সেটা আমাদের মেরিন কর্মকর্তারা বলতে পারবে।

এদিকে মাওয়া নদী বন্দরের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!