1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৫.৫২ পিএম
  • ৩৯০ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর জমিদার বাড়ির কৃতিসন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে
মাদারীপুর- ১ (শিবচর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, শিবচর উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান ও মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী (ঠাণ্ডু মিয়া) এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ আছর ঢাকাস্থ মাদবরেরচর আর.এম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির আয়োজন বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদবরেরচর আর.এম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ঢাকার সাধারণ সম্পাদক মো: ফিরোজ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের স্ত্রী বিলকিস চৌধুরী (পরি)

মাদবরেরচর আর.এম উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি -ঢাকার সভাপতি শিকদার আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডাক্তার মোজাম্মেল হক চৌধুরী,মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু ও মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। নাদিরা মিঠু চৌধুরী।

অনুষ্ঠানে শোক বার্তা পাঠ করেন বিদ্যালয়ে সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ স্কাউটস এর সাবেক পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মোহাম্মদ গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মরহুম পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যান্নরা।

অনুষ্ঠানে বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং শিক্ষা উন্নয়নে তার অবদান তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!