1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে স্পিডবোট দুর্ঘটনাঃ ঘটনাস্থলে তদন্ত কমিটি -shibcharnews24

  • প্রকাশিত : বুধবার, ৫ মে, ২০২১, ১.২১ পিএম
  • ৮৪০ জন সংবাদটি পড়েছেন।

কাঁঠালবাড়ি ব্যুরোঃ

বাংলাবাজার – শিমুলিয়া নৌরুটের মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের দুর্ঘটনায় মাদারীপুর জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) তিন কর্মদিবসের শেষ দিন তারা প্রতিবেদন জমা দিবেন বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করেন।

বুধবার (৫ মে) বেলা ১১ টা থেকে মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত কার্যক্রম শুরু করেন।

কমিটির অন্যান্ন সদস্যরা হলেন- শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন, শিমুলিয়া বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, মাদারীপুর শিবচরের চরজানাজাত নৌ-পুলিশ ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক ও নারায়ণগঞ্জের পাগলা বাংলাদেশ কোষ্টগার্ড স্টেশন কমান্ডার লে. আসমাদুল।

মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলামের বলেন, ভয়াবহ এই দুর্ঘটনার পর ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেছি।আজও এসেছি। আমরা ঘটনার কারণ ও ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করবো।

এদিকে শিবচর থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত চালক শাহালমকে প্রথমে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।পরে তার অবস্থার অবনতি হলে পুলিশ পাহারায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের পক্ষ থেকে গতকাল (মঙ্গলবার) সকালে শিবচর থানায় বোটের চালক শাহ আলম , বোটের দুই মালিক চান্দু ও রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানসহ আরো কয়েকজনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৩ মে) ভোর সোয়া ৬ টার দিকে শিবচরের কাঠালবাড়ি ঘাটের কাছে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। আর এ ঘটনায় ওই দিনই মাদারীপুর জেলা প্রশাসন ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!