1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে স্ত্রীকে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৯.৩২ এএম
  • ২৮৩১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে প্রেম করে বিয়ে করে এখন স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে না নিয়ে উল্টো মারধরের অভিযোগ পাওয়া গেছে খালিদ মৃধা নামে এক যুবকের বিরুদ্ধে।

অভিযুক্ত খালিদ মৃধা (৩০) শিবচর উপজেলার দ্বিতীয়খন্ড ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের পান্না মৃধার ছেলে।

ভুক্তভোগী জোসনা বেগম একই ইউনিয়নের মোজাফরপুর এলাকার মোসলেম মাদবরের মেয়ে।

ভুক্তভোগী ও তার পরিবার সুত্র জানায়, পূর্ব পরিচয়ের সুত্র ধরে মোবাইল ফোনে কথা হয় খালিদ মৃধার সাথে।একপর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এরই সুত্র ধরে গত বছরের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

এদিকে গত কয়েকদিন আগে খালিদের পরিবারে বিষয়টি জানাজানি হলে জোসনার সাথে খালিদের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধের সৃষ্টি হয়।এরই জের ধরে গত ২২ মে রাত ৯ টার দিকে জোসনার দুলাভাইয়ের বাড়ি (পাচ্চর ইউনিয়নের বৈকন্ঠপুর) বসে কথা কাটাকাটির এক পর্যায়ে খালিদ জোসনাকে মারধর করেন।এতে জোসনা আহত হন।পরে জোসনাকে উদ্ধার করে তার আত্মীয় স্বজনরা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।বর্তমানে জোসনা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মেয়েটির মা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে জানতে চাইলে খালিদের মুঠোফোনে কল দিলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

মেয়েটির মা রুকিয়া বেগম বলেন,”মেয়েটিকে বিয়ে করেছে। এখন বাড়ি না নিয়ে টালবাহানা শুরু করেছে।বাড়িতে নেওয়ার কথা বললেই মেয়েটিকে মারধর করে। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষ বিচার চাই।”

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,মেয়েটির মা লিখিত অভিযোগ করেছে।আমরা তদন্ত করে ব্যবস্থা নিবো।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!