1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শিবচরে দূর্ধর্ষ চুরিঃ স্বর্ণালঙ্কার, নগদ টাকা লুট

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৬.১৮ পিএম
  • ৭৬০ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি,শিবচর(মাদারীপুর):

মাদারীপুরের শিবচরে ঘরের দরজা ভেঙে ঢুকে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লক্ষ টাকাসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এসময় ঘরে কোন লোকজন ছিল না। বৃহস্পতিবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বুধবার(৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চর বাঁচামারা গ্রামে মো. রেজাউল জমাদ্দার ও তার ছোট ভাই লিটন জমাদ্দারের ঘরে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার সকালে ঘর তালা লাগিয়ে রেজাউল জমাদ্দারের স্ত্রী ও তার পরিবার নিয়ে শিবচর পৌরসভা এলাকায় এা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার ভোরে তার সেজো ভাইয়ের স্ত্রী ঘুম থেকে উঠে রেজাউল এর ঘরের দরজা ভাঙা দেখতে পায়। পরে পরিবারের লোকজন দ্রুত এসে আরো দুটি ঘরের দরজা ভাঙা পায়। বিষয়টা দ্রুত ফোনে জানালে রেজাউল জমাদ্দার ও তার পরিবার বাড়িতে এসে চুরির বিষয়টি নিশ্চিত হন।
রাতের কোন এক সময় চরচক্র ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বলে ভুক্তভোগীদের ধারনা। চরচক্র ঘরে ঢুকে আলমারি, শোকেস ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩ লক্ষ টাকা, টিভি, ব্যাংকের চেকবই চুরি করে নিয়ে যায়।

রেজাউল জমাদ্দারের বড় ভাইয়ের স্ত্রী সেতারা বেগম বলেন,’ঘরে লোকজন না থাকায় চোরচক্র রাতের আঁধারে আমাদের বাড়ি ৩টি ঘরে ঢুকে স্বর্ণ,টাকা, টিভিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে।’

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির বিষয় মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!