1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ আহত ৬ -shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১২.৪৩ এএম
  • ২৩৫৩ জন সংবাদটি পড়েছেন।

মোঃ শিহাবউদ্দিন, উপজেলা করেসপন্ডেন্টঃ

শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ ৬ জন আহত হয়েছে। এসময় নির্বাচনী ক্যাম্প ভাংচুরসহ বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার ২ এপ্রিল রাত ৯ টার দিকে ইউনিয়নের সোতারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ইদ্রিস আকন (৫০),লিখন আকন (২৩),মাহমুদা (৪২),ইমন (২৫), জাবেদ (৩০) ও রহমান (১৯)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তবে এর মধ্য মাহমুদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আহত ও এলাকাবাসী সুত্রে জানা যায়, প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ইউনিয়নের সোতারপাড় এলাকার আলমাছ শিকদার নামে এক ব্যক্তি সোতারপাড় বাসস্ট্যান্ডে তার একটি দোকান নিজের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন হায়দারকে নির্বাচনী ক্যাম্প করার জন্য ভাড়া দেন।এঘটনাকে কেন্দ্র করে অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হক শিকদারের সাথে আলমাছ শিকদারের কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিলো।এঘটনায় আজ রাতে নুরুল হক শিকদারের সমর্থক আজিজুল শিকদার, শাওন শিকদার,আওলাদ শিকদারসহ ১০/১২ জন মিলে নির্বাচনী ক্যাম্প ও বাড়িতে হামলা করে। এসময় ৬ জন আহত হয়।আহতদের উদ্বার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এসময় একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এসময় নির্বাচনী ক্যাম্প ও বাড়িতে হামলারও অভিযোগ পাওয়া গেছে।
পরে শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সৌমিত্র রায় বলেন,রাত দশটার দিকে রোগীরা আহত অবস্থায় হাসপাতালে আসে।এদের মধ্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকি সবাই এখানে ভর্তি রয়েছেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেন বলেন, আমরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি।এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!