1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরে কাঁচাবাজারে ছদ্মবেশে থানার ওসি, তিন দোকানিকে জরিমানা

  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০, ৪.৫৩ পিএম
  • ৩৩০৫ জন সংবাদটি পড়েছেন।

শিবচরনিউজ২৪.কম ডেস্কঃ

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন বাজারে রমজানের শুরু থেকেই নিত্য পন্যের দাম বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকের চেয়ে কাঁচাবাজারে প্রায় সকল জিনিসপত্রেরই দাম বেশি রাখছে বিক্রেতারা। আদা, রসুন,পেঁয়াজ থেকে শুরু করে নানা রকমের সব্জির দাম বেড়েছে গত কয়েক দিন ধরে।
কাঁচাবাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এমন খবরে রবিবার(২৬ এপ্রিল) সকালে উপজেলার পৌর বাজারের কাঁচাবাজারে ক্রেতাসেজে অভিযান চালান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এসময় আদাসহ অন্যান্য সব্জি ও চালের দাম অতিরিক্ত রাখায় তিন দোকানীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, রমজানের শুরু থেকেই শিবচরের হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেড়ে গেছে। বিশেষ করে কাঁচামালের দাম অনেকটাই আকাশ ছোঁয়া। আদা, পিঁয়াজ, রসুনসহ সকল প্রকার সব্জির দামও বেড়েছে। এমন অভিযোগের ভিত্তিতে এবং নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাঁচাবাজারে অভিযান চালায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এবং সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম। এসময় তিনি ক্রেতার ছদ্মবেশে কাঁচামালের দোকান থেকে আদা, রসুনসহ সব্জির দাম যাচাই করেন এবং ক্রয় করেন। পরে স্বাভাবিক দামের চেয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রি করায় তিন দোকানকে অর্থদ্বন্ড দেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম। সব্জি বিক্রেতা দুই দোকানীকে ৫ হাজার করে ১০ হাজার টাকা এবং চালের দোকানিকে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রকিবুল ইসলাম জানান,‌বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে শিবচর পৌর কাঁচাবাজারে ছদ্মবেশে অভিযানটি চালানো হয়। এবং অতিরিক্ত দামে পন্য বিক্রির বিষয়টি হাতেনাতে ধরা পরে। বিশেষ করে আদাসহ কাঁচা পন্যের দাম নিচ্ছিল অতিরিক্ত বেশি। পরে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করি।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,’কাঁচাবাজারে সব্জি এবং চালের দাম বেশি রাখায় তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ক্রেতা সেজে বাজার করতে গিয়ে দোকানিদের হাতেনাতে ধরা হয়।’

তিনি আরো বলেন,’অনেক সময় পুলিশি অভিযানকালে দোকানিরা সঠিক দামেই বিক্রি করতে থাকে। পরে দেখা যায় আবার দাম বেশি নিচ্ছে। একারনে ছদ্মবেশে অভিযান চালাই। ক্রেতা সেজে পন্য কিনতে গেলে আদা, রসুন এবং চালের দাম বেশিতে বিক্রি করতে দেখে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন দোকানিকে সাজা দেয়া হয়।

অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে শিবচরনিউজ২৪.কমকে দিয়ে সেবা নিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!