1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শিবচরে ইউপি নির্বাচনে পোষ্টার সাটাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রান গেলো কিশোরের।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ৩.৩০ পিএম
  • ২১৬৩ জন সংবাদটি পড়েছেন।

আবু মুছা রওসাদ, সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরে ইউপি নির্বাচনে প্রচারনায় নামতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হাসান শিকদার (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো তিনজন।

বৃহস্পতিবার (৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাচ্চর- শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু শিকদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগামী ২১ জুন হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হাওলাদারের পক্ষে পোস্টার নিয়ে সকালে ভ্যানযোগে নামে হাসানসহ বেশ কয়েকজন কিশোর। সকাল থেকে তারা বিভিন্ন এলাকায় পোস্টার সাটানোর কাজ করে আসছে। ভ্যান নিয়ে তারা পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় ৪জন। তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসানকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে পাঠানো হলে পথিমধ্যে দুপুর দেড়টার দিকে মারা যায় সে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় চালক পালিয়ে গেলেও ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে একটি মামলা প্রক্রীয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!