1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

শিবচরের এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় বেঙ্গল গ্রুপের মার্কেটিং অফিসারের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ১২ জুন, ২০২১, ৪.০৭ পিএম
  • ৮৭৫ জন সংবাদটি পড়েছেন।

সিনিয়র ষ্টাফ করেসপন্ডেন্টঃ

শিবচরে নব নির্মিত এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রন হারিয়ে কামাল (৩৬) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে শিবচরের পাচ্চর বন্দরখোলা সংলগ্ন এক্সপ্রেসওয়ে তে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন পার্শবর্তী ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাবুর কাইচাইলের মোঃ সেকান্দার মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় নিহত কামাল হোসেন বেঙ্গল গ্রুপের শরিয়তপুরে প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। গত কয়েকদিন যাবৎ তার কর্মস্থল পরিবর্তন করে ফরিদপুরের ভাঙ্গায় পোষ্টিং ছিলো। শরিয়তপুরে কোনো কাজ থাকায় কামাল হোসেন কাজ শেষ করে বাংলাবাজার ঘাট থেকে রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বন্দরখোলা নামক স্থানে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ব্যারিকেটে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। নিহত কামাল হোসেনের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

শিবচর থানার উপ-পরিদর্শক নুর-ই আলম বলেন, রাতে বৃষ্টি ছিলো খুব। বৃষ্টির কারনে হয়তো সামনের দিকে তেমন পরিস্কার দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!