1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

শরীয়তপুরে দরিদ্রদের মাঝে অগ্রযাত্রা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫, ২.৩৯ পিএম
  • ৭৫৩ জন সংবাদটি পড়েছেন।

সালাউদ্দিন রুপম, শরীয়তপুর থেকে

পবিত্র মাহে রমজান উপলক্ষে শরীয়তপুর জেলায় দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার দিয়েছে অগ্রযাত্রা ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার (০১) মার্চ সকালে জেলার নড়িয়া উপজেলা নবারুণ কিন্ডারগার্টেন মাঠে ২০০টি দুস্থ অসহায় পরিবারকে এই ইফতার সামগ্রী উপহার দেয়া হয়। প্রতিটি প্যাকেটের ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খেজুর, ছোলা, চিনি, চিড়া, ভুসি, মুড়ি, তেল, ডাল, আলু ও পিয়াজ।
সংগঠনের সভাপতি মো: পারভেজ মোশারফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইফতার উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নরিয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাথির মোহাম্মদ রাতুল, মহিউদ্দিন তুষার ও ডা. ফাতেমা আক্তার মিশু। আরও উপস্থিত ছিলেন, শামীম মাদবর, আক্তার খাঁন, এ্যাড.শহিদুল ইসলাম, অহিদুল আলম হাওলাদার, ওমর ফারুক হাওলাদার, ফারুক হোসেন প্রমূখ।
সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই ইফতার সামগ্রী বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বিক্ষরোপণ কর্মসূচির মত আরও সামাজিক কাজ করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!