1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

শরিয়তপুরের পদ্মায় ট্রলার ডুবি, নিহত ১, নিখোঁজ ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৯.০০ পিএম
  • ১১৯১ জন সংবাদটি পড়েছেন।

বিএম হায়দার আলী,শরিয়তপুর থেকে,

বৈরী আবহাওয়ায় নিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পৌলান মোল্লাকান্দি থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার পথে পদ্মায় ট্রলার ডুবে গেছ।এতে আব্দুর রহমান আকন(৬৫) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিঁখোজ রয়েছেন ৪ জন।এদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন।

শরিয়তপুর জেলা ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার(২৭ মে) দুপুরে ১৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি মুন্সিগঞ্জের শিমুলিয়া যাচ্ছিল। উত্তাল পদ্মায় ঢেউয়ের তোড়ে পড়ে ট্রলারটি জাজিরা উপজেলার পালেরচর এলাকার মাঝপদ্মায় ডুবে যায়। এ সময় ট্রলারটির ১২ জন যাত্রী উদ্ধার হলেও নিহত ১ জনের মরদেহ বিকেল সাড়ে পাঁচটার দিকে নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

নিহত আব্দুর রহমান আকন জাজিরা পৌরসভার মৃত হাবিবুর রহমান এর ছেলে।

শরিয়তপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সেলিম মিয়া জানান, ‘ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। একজনের মরদেহ উদ্ধার হয়েছে। ৪ জন নিঁখোজ রয়েছে। নিঁখোজদের মধ্যে ২ শিশু এবং ২ জন পুরুষ রয়েছেন। বাকীদের উদ্ধার করা হয়েছে। নিঁখোজদের সন্ধানে উদ্ধার কাজ চলছে।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূঁইয়া জানান,নৌকা ডুবির পরই উদ্ধার অভিযান চালানো হয়। ৬ জনকে আহতাবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। ১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিঁখোজ রয়েছে ২ শিশুসহ চারজন।’

তিনি আরো জানান,’ট্রলারটি মাঝিরঘাট বা জাজিরা জিরো পয়েন্ট থেকে ছেড়ে যায় নি। গোপনে পদ্মানদীর অন্যকোন স্থান থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ঢেউয়ের ধাক্কায় ট্রলারটির ডুবি হয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!