1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান আর নেই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১, ১২.৩৫ পিএম
  • ৯১৮ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি রাজৈরঃ

মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিওন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর।

মঙ্গলবার (১৩ জুলাই) ভোর ৫ টা ৩২মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রতি সপ্তাহে ৩-৪ বার ডায়ালাইসিস করা লাগতো। কয়েকদিন আগে উপজেলা পরিষদের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ঢাকা নিয়ে ভর্তি করেন। সেখানেই তিনি আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার প্রথম নামাজ আজ বিকাল ৪ টায় রাজৈর উপজেলা পরিষদ চত্বরে ও দ্বিতীয় নামাজ বাদ আসর টেকেরহাট আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বীরমুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাদারীপুর ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এম.পি শোক প্রকাশ করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!