1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে ৩৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২, ৮.৪২ পিএম
  • ৮৩৯ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে ৩৪ হাজার মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক দুই ব্যবসায়ীকে জেলা ও জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজনপট্টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, টেকেরহাট বন্দরের মহাজনপট্টিতে একাধিক অসাধু ব্যবসায়ী কারেন্ট ও চায়না জাল বিক্রি করে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মারজানা এন্টার প্রাইজ ও নাঈম স্টোর থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪ হাজার মিটার চায়না জাল জব্দ করা হয়। পরে মারজানা এন্টারপ্রাইজের মালিক রুমেন মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা ও নাঈম স্টোরের মালিক নাসিম মোল্লাকে তিনমাসের কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে নিয়মিত এই অভিযান চলবে বলে জানিয়েছেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!