1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা,  গ্রেফতার ৩

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৫.৪৪ পিএম
  • ১০২৯ জন সংবাদটি পড়েছেন।

 

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যান চালক সালাম শেখকে হত্যা করা হয়েছে।আর এ হত্যা কান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুন) দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল গনমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলো, রাজৈর উপজেলার উত্তর হোসেনপুরের ছলেমান খালাসীর ছেলে সরোয়ার খালাসী (৬০), মোস্তফা মুন্সীর ছেলে সেরজান মুন্সী (৪৫) ও এলাজউদ্দিনের ছেলে রিপন মুন্সী (৪৭)

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ২০২০ সালের ১০ জানুয়ারি জুলফিগার খালাসী ও বাবুল মুন্সী নামে দুইজনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় জুলফিগার খালাসীর ভাই শহিদ খালাসী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে ঘটনার সাথে ৮৬ জনের সম্পৃক্ততা পেয়ে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। সম্প্রতি এই মামলার বেশ কয়েকজন আসামী জামিনে বেড়িয়ে আসে। এই জোড়া খুনের মামলায় বাদী পক্ষের সাথে আপোষ করতে না পারায় গত ২৩ মে নিজেদের দলেরই সালাম শেখকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ সুপার আরো জানান,এ হত্যা কান্ডে জড়িত থাকার অভিযোগে সেরজান মুন্সিকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ। সেরজান মুন্সি ১৬৪ ধারায় ম্যাজিষ্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সেরজান মুন্সির দেয়া তথ্য ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হত্যাকান্ডে জড়িত আরেক আসামী রিপন মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে উল্লেখিত ৩৭ নং আসামী ছরোয়ার খালাসীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে রাজৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের জবানবন্দি ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভ্যান চালক সালাম শেখের হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের সনাক্ত করা হয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতার করার কথা বললেন পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!