1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

রাজৈরে তরুনীর অশ্লীল ছবি ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায় আটক ১

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৩.২৪ পিএম
  • ১১৩১ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টঃ

মাদারীপুর জেলার রাজৈর থেকে এক তরুনীর আপত্তিকর অশ্লীল ছবি ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোঃ শফিউল ইসলাম(২৫) নামে এক তরুনকে আটক করেছে র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্প ।

সোমবার (২১ ডিসেম্বর) রাত ১২ টার দিকে জেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে।সময় আটকৃত ব্যক্তির নিকট হতে ০১ এ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ০১টি সীমকার্ড জব্দ করা হয়।

আটক শফিউল মাদারীপুর জেলার রাজৈর থানার পশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।


র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কোম্পানী কমান্ডার ,পুলিশ সুপার
মোহাম্মদ তাজুল ইসলাম আজ দুপুরে
গনমাধ্যমকে জানান, গত সেপ্টেম্বর ২০১৯ইং  ভিকটিমের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং আসামী বিভিন্ন সময়ে ভিকটিমকে নানারকম চাপ এবং প্রলোভন দেখিয়ে অশ্লীলভাবে হোয়াটসএ্যাপ এবং ম্যাসেনঞ্জারে ভিডিও ফোনে অশ্লীলভাবে কথা বলতে বাধ্য করত। ভিডিও কলে কথা বলার সময় আসামী উক্ত ভিডিও কল গোপনে ধারণ করে ভিকটিমকে শারীরিক সম্পর্ক করতে চাপ প্রয়োগ করে।  ভিকটিম বিবাহ বর্হিভুত সর্ম্পকে জড়াতে না চাওয়া তার ধারনকৃত ছবি এবং ভিডিও সামাাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং এক পর্যায়ে গত ১৬ নভেম্বর ২০২০ইং তারিখ আসামীর নিজ মোবাইল হতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিকটিমের ০২টি অশ্লীল ছবি  পোস্ট করে ।

উক্ত ঘটনা হতে পরিত্রাণ পাওয়ার নিমিত্তে ভিকটিম গত ২১ ডিসেম্বর র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের নিকট অভিযোগ দায়ের করেন।

তিনি আরো জানান,ঘটনার তদপ্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিস গত রাত ১২ টার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন সরমঙ্গল গ্রামস্থ সাগর মেম্বার এর ভাড়া বাড়ি থেকে অভিযুক্ত মোঃ শফিউল ইসলামকে আটক করা হয় এ আটককৃত আসামীকে মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!