1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মা ডেকে সর্বস্ব লুট করে পালালো মেয়ে ও জামাই-shibcharnews24

  • প্রকাশিত : রবিবার, ৪ জুলাই, ২০২১, ৯.২৩ পিএম
  • ১২৬২ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি রাজৈর:

মাদারীপুরের রাজৈরে মা ডেকে ঘর থেকে সর্বস্ব লুট করে পালিয়েছে মেয়ে ও জামাই। এতে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

বুধবার (৩০ জুন) জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দী এলাকার মিন্টু তপাদারের বাড়িতে এ ঘটনা।

ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে মাদারীপুর জেলা কারাগারে থাকা অবস্থায় ওই এলাকার মিন্টু তপাদারের সাথে পরিচয় হয় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাগাইদিয়া গ্রামের মিরন শিকদারের সাথে। এ সময় দুজনের সাথে ঘটিষ্ঠ বন্ধুত্ব হয়। পরে দুইজনে জামিনে মুক্ত হলে স্ত্রীকে মিতা মজুমদারকে সাথে নিয়ে মিরন মিন্টুর বাড়িতে বেড়াতে আসে। পরবর্তীতে মিন্টুর মা আমেনা বেগমকে মিরনের স্ত্রী ধর্ম আত্মীয় হিসেবে মা ডাকে। এরপর উভয় পরিবারের মাঝে শুরু হয় যাতায়াত, বাড়ে আত্মীয়তা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার মিরন ও মিতা মিন্টুর বাড়ি বেড়াতে আসে। পরে গত বুধবার সকালে সকলের অগোচরে ঘরে থাকা নগদ ৬ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে কৌশলে পালিয়ে যায় মিরন ও মিতা।পরে তাদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করে তা বন্ধ পায় ভুক্তভোগীর পরিবার।

ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

এ ব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করেছেন তারা। এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে রাজৈর থানা পুলিশ।

ভুক্তভোগী আমেনা বেগম বলেন,” ঘরের ভেতর গোপন কক্ষের বিশেষভাবে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে মিতা ও তার স্বামী। মেয়ে হিসেবে আশ্রয় দিয়েই এই ঘটনার স্বীকার হতে হয়েছে। প্রশাসনের সহযোগিতা ও প্রতারকদের বিচার চাই”

আমেনার ছেলে মিন্টু তপাদার অভিযোগ করে বলেন,” টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা মিরন ও মিতা। এই ঘটনায় থানায় লিখিত জানালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত করে সুষ্টু বিচার দাবী করছি”

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!