1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন সিদ্ধিরগঞ্জে ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করল কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে শামিম আকতার শুভকে চায় ছাত্রসমাজ শিবচরে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণীসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরন মাদারীপুর-১ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী শেখ শাজনীন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু

মাদারীপুুরে শিরখাড়া-বল্লবদি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১, ১২.৪১ এএম
  • ৪৭৬ জন সংবাদটি পড়েছেন।

প্রতিনিধি মাদারীপুরঃ

উৎসবমুখর পরিবেশে মাদারীপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা। করোনাকালে দীর্ঘদিন পর মাঠে খেলা দেখতে দর্শকদের ভীড় ছিল চোখে পড়ার মতো। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

আয়োজক কমিটি জানায়, তিন মাস আগে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া বল্লবদি ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়। করোনার লকডাউনে তা বন্ধ রাখে আয়োজকরা। লকডাউন শেষে আবার শুরু হয় খেলা। পরে এতে অংশ নেয় বিভিন্ন এলাকার ১৬টি দল।

শুক্রবার বিকেলে শিরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এর ফাইনাল খেলা। খেলা দেখতে পুরো মাঠজুড়ে কয়েক হাজার দর্শক জড়ো হন। দীর্ঘদিন পরে জনপ্রিয় ফুটবল খেলা দেখে আনন্দে মেতে ওঠেন তারা। ফাইনাল খেলায় অংশ নেয় শিরখাড়া একাদশ ও বল্লদি একাদশ। ৯০ মিনিটের খেলায় প্রথমে দুইদলই একটি করে গোল দেয়। পরে তা ট্রাইবেকারে রূপ নেয়। পরবর্তীতে ৬টি ট্রাইবেকারে শিরখাড়া একাদশ এগিয়ে থাকে। এতে বল্লদি একাদশকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শিরখাড়া একাদশ। এতে খুশি খেলায় অংশ নেয় দু’দলই। স্বপ্ন তাদের বহুদুর এগিয়ে যাবার। এলাকাবাসীকে আনন্দ দেয়ার পাশাপাশি যুবসমাজকে বিপদমুখী হতে রক্ষা করতেই প্রতিবছর ফুটবল টুনার্মেন্টের আয়োজক করার কথা জানায় স্থানীয় জনপ্রতিনিধি।

খেলা শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান। চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও পরাজিত দলকে ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!