1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আপন দুই ভাইয়ের অনন্য সাফল্য মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’

মাদারীপুরে ১২শ’ কেজি জাটকাসহ আটক ২-shibcharnews24

  • প্রকাশিত : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ১.২১ পিএম
  • ৭৬৩ জন সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে অভিযান চালিয়ে ১২শ’ কেজি জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প। এ সময় দুইজনকে আটক করা হয়েছে । পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) ভোরে মাদারীপুর সদরের খোয়াজপুরে এলাকায় একটি পিকআপে তল্লাসী করে ড্রামবোঝাই ১২শ’ কেজি জাটকা জব্দ করা হয়।এছাড়া আটক দুইজনের প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।

দন্ডপ্রাপ্তরা হলো, মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব নাগরদি এলাকার গৌর মালোর ছেলে লক্ষন মালো (১৭) ও একই উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের ডালিম মোল্লার ছেলে জিহাদ মোল্লা (১৮)।

শনিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, শনিবার ভোরে শরিয়তপুর থেকে জাটকাবোঝাই করে একটি পিকআপ ফরিদপুর যাচ্ছে এমন খবরের ভিত্তিতে মাদারীপুর সদরের খোয়াজপুরে সড়কে তল্লাসী শুরু করে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এ সময় লক্ষন মালো ও জিহাদ নামে দুইজনকে আটক করা হয়। পরে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুদ্দিন গিয়াস জানান, র‌্যাবের সহয়তায় জাটকা বিক্রির দায়ে আটক দুই জনকে ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!