1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের অজ্ঞানপার্টি ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ মাদারীপুরে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রেবা ও শ্রেষ্ঠ কাব শিক্ষক রোকসানা নির্বাচিত মাদারীপুরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শিবচরের সেলিনা মাদারীপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন শিবচরের ইদ্রিশ আলী শিবচরে আত্মপ্রকাশ হলো “শিবচর পোস্ট গ্র্যাজুয়েট প্রেস অ্যান্ড মিডিয়া অ্যালায়েন্স” শিবচরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, পুড়ে ছাই ঘরবাড়ি ও মালামাল শিবচরে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস ভাড়ার ব্যবস্থা করে দিলেন ছাত্রদল নেতা মাদারীপুরে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে শিশুদের জন্য ছন্দে শেখার নতুন দিগন্ত: ‘হাবু মিয়ার স্বদেশ ভ্রমণ’ নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন

মাদারীপুরে র্যাবের হাতে ১৩,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৪.৫৩ পিএম
  • ১১৪৭ জন সংবাদটি পড়েছেন।

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাদারীপুরঃ

মাদারীপুরে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সদর থানার শেখ হাসিনা মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন ১. মোঃ সোহেল হোসেন(২৭), ২। মোঃ লিটন মিয়া(২৩), উভয় পিতাঃ আব্দুল আলীম, ৩। মোঃ ইসমাইল হোসেন(২১), পিতাঃ মোঃ আলী আহমেদ কারী।এরা সকলেই লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশী এলাকার বাসিন্দা।

এসময় আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ১৩,৬০০(তের হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট যার মুল্য অানুমানিক (৪০,৮০,০০০/-) টাকা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি ক্যাভার্ডভ্যান, ০৩ টি মোবাইল এবং ০৪টি সীমকার্ড উদ্ধার করা হয়।

এদিকে বিকাল সাড়ে চারটার দিকে র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের
ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যম কে জানানো হয় কক্সবাজার থেকে চাঁদপুর ঘাট – মাদারীপুর হয়ে খুলনার উদ্দেশ্যে ইয়াবার একটি বড় চালান প্রবেশ করেছে।খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুষ্পরথ ট্রান্সপোর্ট এজেন্সিস নামক কাভার্ডভ্যান(ট্রাক) থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়।পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ দীর্ঘদিন ধরে অত্র রুট ব্যবহার করে খুলনা, যশোর ও সাতক্ষীরা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা পরিবহন করে আসছিল । ধৃত আসামীগণের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!